Author : শারমিন আঞ্জুম
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
ভালোবাসা? সে কী বস্তু? নিজের রঙ না হারিয়ে অন্যের রঙের রঙিন হবার নাম ভালোবাসা; ভেতরের রোদ্দুর না লুকিয়ে অন্যের ছায়ায় শান্তির নীড় খোঁজাই ভালোবাসা। ঝোঁকের বশে ধরে ফেলা হাতটাকে নিজের অংশ ভেবে নেওয়াই ভালোবাসা, আসলে, বড় গোলমেলে, বেখাপ্পা বোকামির নাম ভালোবাসা; লাভক্ষতির হিসাব নাজানা অদ্ভুত মূর্খ অনুভব হলো ভালোবাসা।
"আমি কত যোগ্য তুমি কতো পিছিয়ে,আমার সাথে তোমার যায়?" হয়ত যায় না! তবে এই সহজ অংক না বোঝা অনুভবটাই ভালোবাসা । অন্ধ আবেগি তবু ঝড়ের মাঝে শক্ত মাটিতে এঁটে থাকা গোঁয়ার্তুমি; নিকষ অমায় একটু আলোর কিরণের বোকাস্বপ্নের জালবোনাই ভালোবাসা! সত্যি বড় ক্ষতিকর ,বড় যন্ত্রণা ,বড় ঝামেলাদায়ক অদ্ভুত একটা রোগ এই ভালোবাসা। তবু কিছু মানুষ আজীবন এই মরণরোগের রোগী ; যারা নিজের সোনার অঙ্গ বিলিন করে হয় মাটির প্রতিমা আহামরি কিছু নয় শুধু হতে চায় অর্কের প্রিয় চন্দ্রিমা।
| Title | প্রিয় চন্দ্রিমা |
|---|---|
| Author | শারমিন আঞ্জুম |
| Publisher | বইবাজার প্রকাশনী |
| ISBN | 9789849495383 |
| Edition | 1st Published, 2021 |
| Number of Pages | 324 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |