তানজীনা আফরিন মেরিন

তানজীনা আফরিন মেরিন।  বৃন্দাবন সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স এবং একই বিষয়ে সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে মাস্টার্স শেষ করেন। কিছুদিন আইন বিষয়ে পড়াশোনা করার পর ধরাবাঁধা নিয়মে নিজেকে বাঁধতে পারেননি।  লেখালেখির মতো স্বাধীন জীবনে নিজেকে ধরে রাখতে স্বাচ্ছন্দবোধ করেন। ২০২০-এর ২১ বই মেলায় প্রকাশিত হয় তার লেখা প্রথম গল্প গ্রন্থ 'হুমায়ূন আহমেদ আমার কেউ না'।  আমি দুপুর তার লেখা প্রথম উপন্যাস এবং দ্বিতীয় গ্রন্থ। 

Read More