বঙ্গবন্ধু বাকশালের রাজনৈতিক দর্শন

Author : আবীর আহাদ

List Price: Tk. 200

Tk. 150 You Save 50 (25%)

২৫ জানুয়ারি ১৯৭৫ সাল।

স্বাধীন বাংলার ইতিহাসের এক রাজনৈতিক যুগসন্ধিক্ষণ। প্রচলিত পুঁজিবাদী শোষকের গণতন্ত্র থেকে সমাজতান্ত্রিক বা শোষিতের গণতন্ত্রে উত্তরণের এক মহা আকাঙ্ক্ষিত দিন।

জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদীয় পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি গ্রহণ করা হল ঐ শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হিসেবে। আর ঐ পদক্ষেপের বাস্তবায়ন ঘটল ২৪ ফেব্রুয়ারিতে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামক একক জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে।

বঙ্গবন্ধু এই বাকশালের মাধ্যমে বাংলার দীন-দুখী মেহনতি শোষিত মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন, যাকে তিনি ‘দ্বিতীয় বিপ্লব’ বা ‘শোষিতের গণতন্ত্র' নামে অভিহিত করেছেন। এ উদ্দেশ্যে তিনি তাঁর রাষ্ট্রীয় চার মৌলনীতি যথা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শসমন্বিত রাজনৈতিক আর্থ-সামাজিক প্রশাসনিক ও বিচারব্যবস্থার একটি রূপরেখা প্রণয়ন করেন।

কিন্তু স্বাধীনতা স্বনির্ভরতা তথা আর্থ-সামাজিক মুক্তির মহাশত্রু সাম্রাজ্যবাদ পুঁজিবাদ-নয়া-উপনিবেশবাদের ইঙ্গিতে দেশীয় সেবাদাস দোসর উঠতি ধনিক-শোষক, উচ্চাভিলাসী সামরিক জান্তা, স্বাধীনতাবিরোধী প্রতিবিপ্লবী প্রতিক্রিয়াশীলচক্র অর্থ ও রাষ্ট্রীয় ক্ষমতার উদগ লালসায় মদমত্ত হয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর অপরাধ? তিনি বাকশাল করে এ দেশে সাম্রাজ্যবাদী নয়া-উপনিবেশবাদী পুঁজিবাদী আধাসামন্তবাদী শোষকদের প্রতারণামূলক গণতান্ত্রিক শাসন-শোষণের চির অবসান ঘটিয়ে শোষিত মেহনতি দুখী মানুষের স্বাধীনতা ও আর্থ-সামাজিক মুক্তি নিশ্চিত ও একটি প্রকৃত গণতান্ত্রিক শোষণহীন সমাজ তথা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন।

Title বঙ্গবন্ধু বাকশালের রাজনৈতিক দর্শন
Author আবীর আহাদ
Publisher পাললিক সৌরভ
ISBN 9789849371250
Edition 1st Published, 2019
Number of Pages 134
Country Bangladesh
Language বাংলা
author_avater

আবীর আহাদ


Submit Your review and Ratings

Please Login before submitting a review..