Editor : তপন চক্রবর্তী
Author : তপন চক্রবর্তী
ক্যাটাগরি: রবীন্দ্রনাথ
0 Rating / 0 Review
রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা বিষয়ে জানার জন্য যারা আগ্রহী ও কৌতুহলী তাদের অধিকাংশই সাধারণত বিশ্বকবি রচিত বিশ্ব পরিচয় গ্রন্থের সঙ্গেই পরিচিত হয়ে থাকেন। তিনি যে জীবনভর বিজ্ঞানমনস্ক ও নিসর্গপ্রেমী ছিলেন এবং শিশুকাল থেকে তিনি যে নিসর্গ ও বিজ্ঞানের বিচিত্র বিষয়ে লিখেছেন, বিভিন্ন পত্রিকা সম্পাদনা করতে গিয়ে বিজ্ঞানের রচনা পত্রস্থ করায় প্রয়াস গ্রহণ করেছেন, বিজ্ঞান-সাহিত্য-দর্শনের প্রথিতযশা মনীষীদের সহযোগিতায় আপামর জনসাধারণকে বিজ্ঞানমনস্ক ও নিসর্গপ্রেমী করে তোলায় সারা জীবন নিবেদিত থেকেছেন এবং বিজ্ঞানকর্মীদের এগিয়ে যেতে নানাভাবে সাহায্য-সহযোগিতা দান করেছেন, সেই সকল বিষয়ে আমাদের জানার পরিমাণ অকিঞ্চিৎকর। তদুপরি তাঁর সাহিত্যে নিসর্গ ও বিজ্ঞানের সমকালীন সংকটসহ নানান বিষয়ের যে ছায়াপাত ঘটেছে সে সম্পর্কেও আমরা খুব একটা ওয়াকিবহাল নই। লেখক রবীন্দ্র-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নন। রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার দাবিতে লেখক এই গ্রন্থে বিশ্বকবির বিজ্ঞান ও নিসর্গ ভাবনা সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করেছেন।
| Title | বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ |
|---|---|
| Author | তপন চক্রবর্তী |
| Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
| ISBN | 9789848798898 |
| Edition | 2019 |
| Number of Pages | 144 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |