তৌ ফি কু র র হ মা ন ১৯৭১ সালের মার্চ মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৬ সালে আমেরিকা টয়োটা কোম্পানি-তে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে। তিনি বর্তমানে ‘টিম গ্রুপ' নামক দেশিয় শিল্পগোষ্ঠিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ডিবিএল সিরামিকস লিঃ, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজ, রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেড, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি শিক্ষকতা করতে ভালবাসেন। নর্থ সাউথ আইএউবিএটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। তৌফিকুর রহমান একজন সফল প্রফেশনাল ট্রেইনার। তিনি বিক্রয়, বাজারজাতকরণ, লিডারশিপ, ব্যবসা পরিচালনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ১০০টিরও বেশি প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেছেন। তিনি এখন পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ এবং বাংলাদেশের প্রায় সকল উপজেলা ভ্রমণ করেছেন। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।