পৃথিবী ঘরে ফেরো

Author : মুসা আল হাফিজ

List Price: Tk. 500

Tk. 400 You Save 100 (20%)

একসময় অঝোরে লিখেছি - লিখেছি বিভিন্ন চরিরে পত্রিকা, সাময়িকীতে। বিষয়ের কোনো বাড়ির ছিল না। যখন যেখানে ইচ্ছে, বিহার করেছি।

সেসব লেখার হয়তো কোনো গুরুত্ব ছিল। নতুবা পাঠক আজও কেন মনে রাখবেন পুরোনো সেই শব্দবিস্তার? অনেকের বারবার তাড়না ও তাগাদা আমার উদাসীন মনকে আগ্রহী করল সেসব রচনার প্রতি, একটি সংকলনের প্রতি।

মুশকিল হলো, পুরোনো লেখাগুলো আমার সংগ্রহে নেই। সেগুলো ছিঁড়েছে, ভিজেছে, বাড়িময় উড়েছে, উই খেয়েছে এবং এর অনেকটাই ঘটেছে মূলত আমার সামনে। অদ্ভুত এক ভাবনা ছিল মনে—এগুলোর সংরক্ষণ আমি করব কেন? যদি তা কাজের হয়, সময় একে ধরে রাখবেই!

*কাজের হলে রচনাগুলো ধরে রাখবে সময় এ ধারণার বিপদ উপলব্ধি করেই হয়তো অনুজ, কবি সালেহ রাশেদ কিছু লেখা সংরক্ষণ করে রাখেন। সেগুলোরই মলাটবন্ধ রূপ 'পৃথিবী ঘরে ফেরো!" পুরোনো রচনার অনেকটাই কাব্যগন্ধি ও উচ্চকণ্ঠী। সেসব লেখা তখনকার মেজাজকে ধরে রাখছে। রচনাগুলোর বেশিরভাগই প্রকাশিত হয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে, ২০০৪ থেকে ২০১২ এর মধ্যে। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৮ সালে। এক্ষণে প্রকাশিত হচ্ছে শোভা প্রকাশ সংস্করণ । এতে নতুন কয়টি প্রবন্ধ যুক্ত হলো ।

শাহ্ ওয়ালীউল্লাহ থেকে নিয়ে আলী নদভী, রেনল্ড দ্যা চেটিলন থেকে নিয়ে মেকিয়াভেলি, ইকবাল থেকে নিয়ে সৈয়দ আলী আহসান, দর্শন থেকে নিয়ে ইতিহাস-সমাজ-সংস্কৃতি, ক্রুসেড থেকে নিয়ে সন্ত্রাসবাদ-পুঁজিবাদ-জায়নবাদ, ভ্রমশোষণ থেকে নিয়ে গ্রিনহাউস অ্যাফেক্ট, মানবতার বিপন্নতা, মুক্তিযুদ্ধ থেকে নিয়ে জাতীয় ঐক্য, প্রজন্মের আলোকায়ন ইতাদি অল্পবিস্তর হাজির হলো বিবিধ প্রবন্ধে।

বইটির মূল সুর হচ্ছে, সামগ্রিক বিপর্যয় থেকে উত্তরণ পেতে মানুষ ও মানুষের পৃথিবীকে ব্যর্থ, ভ্রান্ত, মতাদর্শসমূহের বহুরূপী আলেয়ার পেছনে ধাবমানতা ত্যাগ করতে হবে এবং মানবনিখিলের জন্য মুক্তি ও কল্যাণের যে জীবনবাদী ঠিকানা, সেদিকেই করতে হবে প্রত্যাবর্তন।

Title পৃথিবী ঘরে ফেরো
Author মুসা আল হাফিজ
Publisher শোভা প্রকাশ
ISBN 9789849678250
Edition 1st Published, 2022
Number of Pages 272
Country Bangladesh
Language বাংলা
author_avater

মুসা আল হাফিজ


Submit Your review and Ratings

Please Login before submitting a review..