সেরা সাত রহস্য

Author : রকিব হাসান

List Price: Tk. 525

Tk. 394 You Save 131.25 (25%)

হাসকির গর্জন : আলাস্কায় বেড়াতে এসে রহস্যে জড়াল কিশোর ও মুসা। সীমাহীন বরফে ছাওয়া নির্জন প্রকৃতিতে বনের ভিতরে পথ হারাল ওরা। অদ্ভুত ভূতুড়ে শোনাল ক্ষুধার্ত নেকড়ের ডাক। আস্তে আস্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এল বাদামি-ধূসর নেকড়েগুলো। লকলকে লাল জিভ বের করে রক্তচক্ষু মেলে তাকাল গোয়েন্দাদের দিকে। বুঝতে পারছে না। দুই গোয়েন্দা, কীভাবে বাঁচবে ওগুলোর কবল থেকে। মরুপাহাড়ের গুপ্তধন : সাগরসৈকতে অদ্ভুত একটা মুখোশ খুঁজে পেল মুসা। সাঙ্কেতিক মেসেজের সূত্র ধরে, ভীষণ প্রতিকূলতা অগ্রাহ্য করে, প্রাচীন রহস্যময় এক গুপ্তশহরের খোজে, সুদূর মরক্কোর ভয়ঙ্কর মরুভূমিতে পাড়ি জমাল তিন গোয়েন্দা। দুর্গ ভয়ঙ্কর : মুসা ফোন করে জানাল, পাগল হয়ে গেছে। রাশেদ আঙ্কেলের সহকারী রেড উইলকিনসন। ওদিকে সাগর উত্তাল। ঘোষিত হচ্ছে ঝড়ের সঙ্কেত। নীরব সম্মেলনে বসেছে রহস্যময় অদৃশ্য তেরো প্রেতাত্মা। পরিস্থিতি জটিল করে তুলল বিচিত্র এক চার-মাথা ড্রাগন। রহস্য সমাধানে ঝাপিয়ে পড়ল তিন গোয়েন্দা কিশোর, মুসা ও রবিন। ভয়াল ছবি : জঙ্গলে ঘেরা এক পুরানো জমিদারবাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ঘটতে শুরু করল রহস্যময় ঘটনা। রোদেলা জানালায় উঁকি দিয়ে যায় ভূতুড়ে ছায়া! রাত দুপুরে নিঃশব্দ পদচারণা চলে কোন অশরীরীর! করুণ সুরে বেজে ওঠে তালা দেয়া পিয়ানো। পাইপের মধ্যে হাহাকার করে ফেরে প্রেতের দীর্ঘশ্বাস! ধীরে ধীরে রহস্যের পর্দা উন্মোচিত করল কিশোর ও তার সহকারী রবিন। রহস্য! ভিনগ্রহের দানব : হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করল তিয়াপার বান্ধবী মেলিসা। বুঝল, কোনো রহস্য রয়েছে এর পিছনে। জানাল তিন গোয়েন্দা কিশোর মুসা রবিনকে। আর অবশ্যই সিসিকে। ভয়ঙ্কর সত্যটা যখন উপলব্ধি করল ওরা, হিম হয়ে এল শরীর... সাগর অভিযান : অভিযানপ্রিয় বিজ্ঞানী ডক্টর ডেভিড ওয়াগনারের সঙ্গে, জুনিয়র জীববিজ্ঞানী হিসেবে, ক্যারাবিয়ানে ছুটি কাটাতে এসেছে তিন বন্ধু অঞ্জন, ফারুক আর ওয়াসিম। ক্যারাবিয়ান সাগরের জলজ প্রাণী নিয়ে গবেষণা করছেন। ওয়াগনার তিন বন্ধু তাঁকে সহযোগিতা করছে। কিন্তু হঠাৎ করে এমন সব পরিবর্তন ঘটতে লাগল, স্বর্গের মতো সুন্দর জায়গাটা নরক হতে দেরি হলো না। অপারেশন গ্রিন ফরেস্ট : টোরি ডেনিমের মনে শান্তি নেই। কোনোভাবেই পেরে ওঠে না তিন বন্ধুর সঙ্গে। মরিয়া হয়ে উঠল সে। নিতেই হবে প্রতিশোধ। ফাঁদ পাতল গ্রিন ফরেস্টের পিচ্ছিল জঙ্গলে; চাঁদনি রাতে কাদার নিচ থেকে যেখানে উঠে আসে কাদার দানব। মানুষকে টেনে নিয়ে যায় ভীষণ কাদার তলায়। কিন্তু প্রতিশোধ কি নিতে পারল টোরি আর তার দলবল?

Title সেরা সাত রহস্য
Author রকিব হাসান
Publisher অবসর প্রকাশনা সংস্থা
ISBN 9789848797891
Edition 2017
Number of Pages 568
Country Bangladesh
Language বাংলা
author_avater

রকিব হাসান

রকিব হাসান


Submit Your review and Ratings

Please Login before submitting a review..