স্টুডেন্ট উইথ এক্সিলেন্সি

Author : লাব্বী আহসান

List Price: Tk. 200

Tk. 160 You Save 40 (20%)

তাড়াতাড়ি করে দৌড়ে কলেজের গেট দিয়ে ঢুকলো হাসিব। ১০ মিনিট দেরি হয়ে গেছে! তবে সে দেরিটা করতে চায় নি। রাস্তায় জ্যামের কারণে একটু আগেই বের হয়েছিলো, তবুও দেরি হয়ে গেলো। হাসিবের ক্লাসরুমে যাওয়ার পথেই নোটিশবোর্ড পার হতে হয়। যদিও দেরি হয়ে গেছে তবু এক নজর নোটিশবোর্ড দেখে নিলো। সামনে একটা রচনা প্রতিযোগিতা আছে। মুচকি হাসি দিয়ে আবার তাড়াতাড়ি ক্লাসের দিকে এগোলো।
শ্রেণিকক্ষের সামনে যেতেই পদার্থবিজ্ঞানের প্রভাষক কবির স্যারকে দেখতে পেলো হাসিব।

“স্যার, আসতে পারি।”
“না, আসতে পারো না। ওখানেই দাঁড়িয়ে থাকো। তুমি ১২ মিনিট দেরি করেছ, ক্লাসের বাইরে ১২ মিনিট দাঁড়িয়ে থাকবে।।”
স্যারের কথা শুনে ক্লাসের অনেকেই হেসে দিলো। তবে মনে মনে এক প্রকার যেন খুশিই হলো সামনের সারিতে বসা অনিক। ক্লাসের ফার্স্ট বয় সে। হাসিবকে সে খুব একটা পাত্তা দেয় না। তবে সে অনিক পাত্তা না দিলেও হাসিবকে অন্য প্রায় সবাই পাত্তা দেয়। হাসিব পড়াশোনায় মাঝামাঝি লেভেলের মেধাবী। তবে কলেজে ও কলেজের বাইরে কোথায় কোন প্রতিযোগিতা হচ্ছে, কোথায় কোন ইভেন্ট হচ্ছে সব যেন তার নখদর্পনে। এর আগে বেশ কয়েকবার কলেজের ডিবেটিং টিমে বিতর্ক করেছে সে, বিজয়ীও হয়েছে।

কবির স্যার ১২ মিনিটের কথা বললেও ৩ মিনিট পরেই হাসিবের দিকে তাকিয়ে বললেন, “ভেতরে এসো।”
হাসিব ক্লাসরুমে ঢুকেই একটা স্মিত হাসি দিলো। গিয়ে বসলো একেবারে পেছনের বেঞ্চে। সবসময় ওখানেই বসে সে। অলিখিতভাবে এটা প্রায় সবারই জানা। তবে এখানে বসে সামনে শিক্ষকের বোর্ডের লেখা দেখতে মাঝেমাঝে কিছুটা অসুবিধা হয় অবশ্য! তবে ব্যাপার না। হাসিব ধীরে ধীরে এটা মানিয়ে নিয়েছে।আচ্ছা তোমরা এই গল্পটার সাথে কি নিজেদের স্কুল বা কলেজের চিত্রের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছো? কেউ কেউ হয়তো পারছো। আমাদের স্কুল-কলেজে আমরা প্রায়ই দেখে থাকি এমন কিছু শিক্ষার্থীর গল্প যারা পড়াশোনায় খুব ভালো না হলেও অন্যদের থেকে তারা থাকে এগিয়ে, আবার কেউ কেউ বেশি ফালো ফলাফল করেও যেন জীবনের অনেক পর্বে পিছিয়ে যাচ্ছে।
তাই একজন শিক্ষার্থীর স্কুল ও কলেজে লাইফে পড়াশোনার পাশাপাশি কী কী করা উচিৎ, কী করা উচিৎ না, আর সেসব কেনই বা করা দরকার কিংবা দরকার নয় তা নিয়েই আমাদের এই বই।
এই বইয়ের দুজন লেখক আমরা; শরিফুল ইসলাম ও লাব্বী আহসান, নিজেদের স্কুল ও কলেজ জীবন থেকে শেখা অল্প স্বল্প যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তার প্রেক্ষিতেই এই বইটি লেখা।

Title স্টুডেন্ট উইথ এক্সিলেন্সি
Author লাব্বী আহসান
Publisher দাঁড়িকমা
Edition 1st Published, 2022
Number of Pages 96
Country Bangladesh
Language বাংলা
author_avater

লাব্বী আহসান

ছোটবেলা থেকে ছেলেটির মহাকাশের প্রতি ছিলো প্রবল আকর্ষণ। আর সেই আকর্ষণ তাকে দেখিয়েছে নতুন এক রাতের আকাশের ঝিকিমিকি নক্ষত্রগুলোর দিকে চোখ রেখে ভাবতে শুরু তার। আর ভাবনাগুলোই এসময় রূপ নেয় মহাকাশবিজ্ঞানী হওয়ার স্বপ্নে দুরস্ত এই ছেলেটির নাম আহসানুল মাহবুব লাববী। লাববী আহসান নামেই বেশি পরিচিত সে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে বেড়ে ওঠা বালকটির ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ব্যাপক ঝোঁক ছিলো। ক্লাস ফাইভে পড়ার সময় তাদের জেলায় গণিত অলিম্পিয়াড হয়। উৎসুক মনে সে অংশ নেয় অলিম্পিয়াডে। তিনটি প্রশ্নের উত্তর দিয়ে রানার্সআপও হয়।

সদ্য আঠারো পেরোনো ছেলেটার অর্জন অনেক। ২০১৪ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় কুইজে প্রথম স্থান। ২০১৬-১৭ ১৮ সালে এস্ট্রোনমি অলিম্পিয়াডে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয় সে। পাশাপাশি ২০১৬ ও ২০১৭ সালে স্পেলিং বি প্রতিযোগিতায় বিভাগীয় সেরা দশ ২০১৭ সালে বিজ্ঞান মঞ্চ কুইজ ও বিতর্কে ১ম স্থান, ২০১৮ সালে ন্যাশনাল স্পেস কার্নিভালে ২য় ২০১৮ সালে গণতন্ত্র অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সে। পাশাপাশি জুনিয়র ফিল্ম মেকিং রেড ক্রিসেন্ট ক্যাম্প এর বেস্ট ক্যাম্পার, জাতীয় প্রোগামিং কনটেস্ট জাতীয় রচনা প্রতিযোগিতায় বিজয়ী সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার অর্জনে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তার প্রথম স্থান কেউ কখনো নিতে পারেনি।
লাববী রংপুর সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাশ করেছে । এই অল্প বয়সেই সে পালন করছে অনেক বড় বড় দায়িত্ব। তার কাজের মধ্যে রয়েছে ১। এক্সিকিউটিভ মেম্বার অফ দ্যা কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট
২। ছোটরা ম্যাগাজিনের সহযোগী সম্পাদক।
৩। সহমর্মিতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
৪। অপারেশন হেড অফ মজার পাঠশালা।
৫ । ইয়ুথ কো অর্ডিনেটর অফ ইউনিসেফ বাংলাদেশ সহ আরও অনেক। পাশাপাশি নিউজপেপার অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যেই অলিম্পিয়াড সমগ্র দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়ার মতো দেশে পৌঁছে গেছে।

জীবনের গল্প পড়তে পড়তে হারিয়ে যান অন্য জগতে যেখানে সুখী-সমৃদ্ধশালী, দারিদ্র্যমুক্ত এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..