সমরেশ মজুমদার বিখ্যাত ঔপন্যাসিক। বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন (১০ মার্চ, ১৯৪৪) তিনি জন্ম গ্রহণ করেন।
শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০ সালে।
স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ করেন।
লেখালেখি
প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। প্রথম গল্প দেশ পত্রিকায় ১৯৬৭ সালে প্রকাশিত হয়। প্রথম উপনাস "দৌড়" দেশ পত্রিকায় ১৯৭৫ সালে প্রকাশিত হয়। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনিকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন।